প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২২, ৫:৫৭ পি.এম
ফেনীর দাগনভূঞায় টিসিবির পণ্য বিক্রয় উদ্ধোধন

দাগনভূঞা প্রতিনিধি আবদুল মুনাফ পিন্টু: ফেনীর দাগনভূঞা উপজেলায় দাগনভূঞা পৌর শহরে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় দাগনভুঞা উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে ওএমএস কার্যক্রম ও টিসিবির কার্ডধারীদের মাঝে পন্য বিক্রয় উদ্ধোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি ।
আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম ও খাদ্য নিয়ন্ত্রক মোঃ শহীদুল ইসলাম ওওসি এলএসডি মাহমুদ হোসেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু প্রমুখ। উদ্বোধনের পর ওএমএস কার্ডধারীদের মাঝে ৩০ টাকা করে চাল বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.