
রবিউল হাসান লায়ন: জামালপুর পৌরসভার অন্তগর্ত জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে ব্যবসায়ী সরাফত আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বোর্ডঘর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী। বুধবার বিকালে জঙ্গলপাড়া বোর্ডঘর বাজার মোড়ে বোর্ডঘর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন বোর্ডঘর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্ঠা আব্দুল জলিল, সভাপতি শাহাজাহান আলী সাজু, সাধারন সম্পাদক মাসুম আলী সুজন, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছোবাহান, প্রভাষক ছানোয়ার হোসাইন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রহুল আমিন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম, সাংবাদিক শামীম হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা জানান, বাজার ব্যবসায়ী মো: সরাফত আলী গত মঙ্গলবার রাতে ব্যবসায়ের কাজ শেষে বাড়ী ফেরার পথে নুর ইসলামের ছেলে অনিক ও খোরমেদ আলমের ছেলে লিটন ও তার সহযোগী’রা সরাফতের উপর হামলা করে আহত করে এবং তার কাছে থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে হামলাকারীদের আটক করেন। এসময় বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ ঘটনায় সদর থানায় মামলা করেছে আহত ভিকটিমের পরিবার। পুলিশ রাতেই অনিক ও লিটন কে আটক করেছে।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল