হোম » সারাদেশ » লালমনিরহাটে খোলা বাজারে চাল বিক্রয় শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে খোলা বাজারে চাল বিক্রয় শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে খোলা বাজারে চাল বিক্রয় শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট পৌরসভার কলেজ বাজারে লালমনিরহাট খাদ্য বিভাগের আয়োজনে এ চাল বিক্রয় শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খোলা বাজারে চাল বিক্রয় শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলামসহ গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!