প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২২, ৫:১৮ পি.এম
দৈনিক মজলুমের কন্ঠের ২৮ বছরে পদার্পণ

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের স্বনামধন্য ও বহুল প্রচারিত দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে বাসাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা ইত্যাদি।
পত্রিকাটির বাসাইল উপজেলা প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বাসাইল রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.