
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে ডিবি কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চর কল্যানী গ্রামের মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ উজ্জল শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী কে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটককৃত মো: উজ্জল শেখ শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের মোঃ আব্দুল রহিম শেখের ছেলে।
অপরদিকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার পাড়কোলা গ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শাহজাদপুর উপজেলার পাড়কোলা গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ সাগর আহম্মেদ (২২) ও মোঃ আমজাদ মন্ডলের ছেলে মোঃ আব্দুল বারেক (২১) কে আটক করে।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দ শাখার এসআই মোঃ মেহেদী হাসান ও এসআই মোঃ ফজলে মাসুদ এর নেতৃত্বে দুটি টিম এই অভিযান পরিচালনা করে। ইয়াবাসহ আটকের পৃথক দুটি ঘটনায় স্ব-স্ব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়