প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১০:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২২, ৬:০২ পি.এম
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার প্রধান আসামি চাচাতো ভাই মো. সিদ্দিকুল ইসলাম চৌধুরি (৪৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩১ আগষ্ট ) ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন ঐ আসামীর যাবজ্জীবন ও ১ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। এ মামলায় সাদেকুল ইসলাম চৌধুরীকে খালাস দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে ২০ নভেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে জমি নিয়ে মৃত ওয়াহেদ আলীর ছেলে জাফিরুল ইসলাম (ভিকটিম) এর সাথে চাচাচো ভাই সিদ্দিকুল ইসলাম চৌধুরীদের মারপিট হয়।
এ সময় উভয় পক্ষের বেশ কিছু মানুষ আহত হয়। পরে জাফিরুলের মৃত্যু হলে ২০০৪ সালের ২৬ নভেম্বর জাফিরুল ইসলামের ভাই মুকুল বাদী হয়ে সদর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ২ জনকে রেখে বাকীদের নাম বাদ দিয়ে চুড়ান্ত পুলিশ রিপোর্ট প্রদান করা হয়।
এবং আদালতে দীর্ঘদিন শুনানী শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার প্রধান আসামি মোঃ সিদ্দিকুল ইসলাম চৌধুরী দোষী সাব্যস্ত হওয়ায় ১৮৬০ এর ইউ/এস ৩০২ ধারা অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। তার ভাই সাদেকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.