প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২২, ৬:০০ পি.এম
চকরিয়া কোরক বিদ্যাপীঠের সভাপতি সাঈদীর উদ্যোগে গাছের চারা বিতরণ

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে- কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ এর ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদীর সৌজন্যে ২ হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে। চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে ৩১ আগস্ট বিকাল ৪টায় স্কুলে চারা বিতরণ করেন, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কাকারা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন মিজবা, লামার চিরিংগা মসজিদের ইমাম মাওলানা মিনহাজ উদ্দিন ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.