প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২২, ৩:২৯ পি.এম
আলফাডাঙ্গায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার মাঝি হতে চান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৎ, নিষ্ঠাবান ও বলিষ্ঠ রাজনীতিবিদ মো. মোনায়েম খান। ইতোমধ্যে তিনি তার নির্বাচনী এলাকায় নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওতাধীন চান্দড়া গ্রামে গণসংযোগ করেন তিনি।
এসময় তিনি হাত নেড়ে নেড়ে সকলকে সালাম জানান ও সকল শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেইসাথে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনাসহ নৌকার মনোনয়নের জন্য দোয়া চান। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মোনায়েম খান ২নং গোপালপুর ইউনিয়নের সাধারণ মানুষদের দীর্ঘদিন ধরে সাহায্য সহযোগীতা করে আসছেন। করোনাকালে তিনি অনেক পরিবারকে সহযোগিতা করেছিলেন। মোনায়েম খান এবার নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হলে গোপালপুর ইউনিয়নবাসীর উন্নয়ন ঘটবে বলে মনে করেন এলাকাবাসী।
এবিষয়ে মো. মোনায়েম খান বলেন, আমি এলাকার জনগণের সুখে দুঃখের সাথী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। তিনি আরো বলেন, উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.