
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ সালমান কবির (১৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার রপসা থানার সামন্তসিন গ্রামের গোলাম রব্বানীর ছেলে। বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ নেতৃত্ব ডিবি পুলিশের টিম ৩০শে আগস্ট মঙ্গলবার রাতি ১৮ ঘটিকার সময় শাজাহানপুর থানার রানীরহাট বাজারে অবস্থিত জনৈক মোঃ হাসানের মেসার্স হাসান মিলন ডেকোরেটর নামক গোডাইনের সামনে রানীরহাট হইতে মালঞ্চাগামী পাকা রাস্তার উপর হইতে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সালমান কবিরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।