প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২২, ৩:৪১ পি.এম
বাসাইলে লক্ষ টাকার চায়না জাল ধ্বংস

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা মৎস্য অফিস। গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) কাউলজানি ইউনিয়নের লাঙ্গুলিয়া খাল, বাদিয়াজান, খাটরা বিলে অবৈধ চায়না জালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, নিষিদ্ধ চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে অভিযান চালিয়ে ৫০ টি জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় দুই লাখ ৫০হাজার টাকা।
মৎস্য কর্মকর্তা আরও জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপজেলার মৎস অফিসসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.