প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২২, ৬:৪৩ পি.এম
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৯ আগস্ট) ঠাকুরগাঁও সদর বড় খোঁচা বাড়ি বাজার ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী। জানা যায়, ঠাকুরগাঁও সদর খোঁচা বাড়ি বাজার মেসার্স স্বচ্ছ ট্রেডার্স (চালের দোকানকে) ৩,০০০ টাকা, মেসার্স সুরুজ ট্রেডার্স (চালের দোকান) কে ১০,০০০ টাকা, এবং মেসার্স মা-বাবা ট্রেডার্স (সার ও কীটনাশকের দোকান) কে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
ওই দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.