
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে জমি জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতি পক্ষের মারধরে নারী সহ ৫জন আহত ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি । ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামে।
জানা গেছে, খাদুলী গ্রামে বেলাল হোসেনের সাথে খাদুলী বাজার এলাকার ২৪ শতক জমি নিয়ে একই গ্রামের শাহা আলমের দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে শাহা আলম তার পক্ষের লোকজন নিয়ে ওই জমি দখল করতে যায়। এসময় বেলাল হোসেন সহ তার স্বজনেরা বাধা দিলে এক সংঘর্ষের সৃষ্টি হয়। এতে বেলাল হোসেন সহ তার স্ত্রী মনিকা খাতুন, ছোট ভাই হেলাল হোসেন তার স্ত্রী রাবেয়া খাতুন ও অপর ছোট ভাই রেজাউল করিমে স্ত্রী আন্না খাতুন গুরুতর আহত হয়ে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।