হোম » সারাদেশ » নওগাঁয় যুব সংহতির আলোচনা সভা

নওগাঁয় যুব সংহতির আলোচনা সভা

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জাতীয় পার্টির যুব সংহতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের ইডেন চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে নওগাঁ জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক জাহিদুল হক মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রানা জোয়ারদার। এসময় আরো উপস্থিত ছিলেন, পোরশা উপজেলা যুব সংহতির সভাপতি রশিদুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুল সুমন, বদলগাছী উপজেলার সভাপতি এনামুল কবির, মান্দা উপজেলার সভাপতি শহিদুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক শাহদাত রাজীন সাগর, রানীনগর উপজেলার সভাপতি মোফাচ্ছের হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মাহফুজ কবির মিথুল, বিপ্লব রত্ন প্রমূখ। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দলের বিভিন্ন দিক তুলে ধরে দলকে আরো শক্তিশালী ও সুসংগঠিত কারার প্রত্যয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!