প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২২, ১০:৪৫ এ.এম
জামালপুরে টোটাল কেয়ার হসপিটাল লিমিটেডের উদ্বোধন

রবিউল হাসান লায়ন: জামালপুর শহরের মির্জা আজম চত্বরে অবস্থিত টোটাল কেয়ার হসপিটাল লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে হসপিটালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, আবু জাফর শিশা, জিএসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সদস্য সচিব ডা. সাজদা-ই-জান্নাত তনু, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটাসহ হসপিটালটির ব্যবস্থাপনা পরিচালক ফারহান আহমেদ এবং অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ হসপিটালটি পরিদর্শন করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.