প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২২, ১০:০৭ পি.এম
রৌমারীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, বিবাহ নিবন্ধক, মসজিদের ইমাম, পুরোহিত, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তির সাথে জঙ্গিবাদ ও সস্ত্রাস, জনসচেতনতা বৃদ্ধির ইভটিজিং বন্ধ, মাদককে না, বাল্যবিবাহ প্রতিরোধ,মানসম্মত শিক্ষা সম্পৃক্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ( ২৫ আগস্ট)বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে চর শৌলমারী ইউনিয়ন পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম।
এর আগে চর শৌলমারী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়, চর শৌলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর শৌলমারী দাখিল মাদ্রাসা, বাইটকামারি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।এসময় তার সাথে ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি (ভার:), উপজেলা্ নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভার:), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাঊল ইসলাম মিনু, চর শৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল, রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.