প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২২, ৯:৫৭ পি.এম
বোরহানউদ্দিনে বিদ্যুৎপিষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদাতাঃ ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎপিষ্ট হয়ে মোঃ শহিদুল্যাহ (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে ৷ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাচড়া ইউনিয়নের দরুন বাজারে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এঘটনা ঘটে ৷ সে ওই ইউনিয়নের সাচড়া গ্রামের ইউনুছ তারার ছেলে ৷ প্রতক্ষদর্শীরা জানান, ওইদিন সন্ধ্যা ৬টার দিকে পাশের ব্যবসায়ী তার সাথে দেখা করতে গিয়ে দোকানের পিছনের বারান্দায় দোকানে কাজ করা বৈদ্যতিক মটর এর উপর পরে থাকতে দেখে চিৎকার করলে পাশের অপর ব্যবসায়ী ও স্থানীয়রা এসে তার লাশ মৃতদেহ উদ্ধার করে ৷ তার পিঠে বিদ্যুৎ শর্টে পুড়ে যাওয়ার চিহ্ন দেখা যায় ৷
সাচড়া ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কয়ছর আহম্মদ পরী বলেন, মৃত শহিদুল্যাহ স্থানীয় বাজারে দীর্ঘদিন যাবত কাঠমিস্ত্রী হিসেবে কাজ করতেন ৷ তার মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ৷ এঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির জানান, অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.