প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২২, ৫:২০ পি.এম
টিউশনিতে যাওয়ার সময় যৌন হয়রানির শিকার রাবি ছাত্রী

রাবি প্রতিনিধি: টিউশনিতে যাওয়ার সময় রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একজন শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ওই ছাত্রী। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে রাজশাহী নগরীর টিকাপাড়ার বাশার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রী জানান, মঙ্গলবার সকাল ৮টায় টিউশনিতে যাচ্ছিলেন তিনি। এসময় বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় তেমন কেউ ছিলো না। হঠাৎ সেখানে একজন পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে ও যৌন হয়রানি করে। সেসময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে ওই ব্যক্তি পালিয়ে যায়। এমতাবস্থায় অপরাধীর শাস্তি এবং নিজের নিরাপত্তা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছাত্রীকে যৌন হয়রানির একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যেহেতু ক্যাম্পাসের বাহিরে ঘটেছে এবং অভিযুক্তও চিহ্নিত নয়। তাই আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযুক্তকে চিহ্নিত করার কাজ চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.