
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে বড় ভাইয়ের কিল-ঘুষিতে ছোট ভাই ঠাণ্ডা মিয়া (৫০) খুন হয়েছেন। গত মঙ্গলবার (২৩ শে আগস্ট) রাতে উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামে খুনের ঘটনা ঘটেছে। নিহত ঠাণ্ডা মিয়া গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে।
জানা গেছে, ঠাণ্ডা মিয়ার বড় ভাই নুরু মিয়া ও তার স্ত্রী মাজেদা বেগম ছেলে শাহ আলমের স্ত্রীকে নিয়ে প্রতিনিয়ত ঝগড়া করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে পুনরায় ঝগড়া শুরু করলে ছোট ভাই ঠাণ্ডা মিয়া তার বড় ভাইকে ঝগড়া করতে নিষেধ করে। এ সময় বড় ভাই ক্ষিপ্ত হয়ে ঠাণ্ডা মিয়ার ঘরে গিয়ে এলোপাতারি কিল-ঘুষি মারে। ঠান্ডা মিয়া অসুস্থ হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান।
ঠাণ্ডা মারা যাওয়ার পরপরই তার বড় ভাই ও তার পরিবারের লোকজন বাড়ি ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন, ঠাণ্ডা মিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান