প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২২, ২:৫৭ পি.এম
ডোমারে উদ্দোক্তার ৫টি বিদেশী গরু চুরি

মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে রনজিৎ রায় নামে এক ক্ষুদ্র উদ্দোক্তার অস্টেলিয়ান জাতের ৫টি বিদেশী গরু নিয়ে গেছে চোর। চুরি হওয়া গরু গুলোর মধ্যে ৩টি বকনা বাছুর, একটি একমাস বয়সী বাছুর ও একটি ১৬লিটার দুধ দেওয়া গাভী ছিলো। মঙ্গলবার দিবাগত রাত ১২টা হতে রাত সাড়ে ৩টার মধ্যে কোন এক সময় রনজিৎ রায়ের গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে উক্ত চুরির ঘটনা ঘটে। রনজিৎ রায় উপজেলার মটুকপুর বাবুপাড়া এলাকার মৃত অমুল্য চন্দ্র রায়ের ছেলে।
রনজিৎ চন্দ্র রায় জানান, রাত আনুমানিক সাড়ে তিনটায় আমার প্রতিবেশী ও আত্মীয় যাদব রায় গাড়ীর শব্দ শুনতে পায়। গাড়ীর শব্দে তার ঘুম ভাঙ্গলে বিছানা থেকে উঠে ঘরের বাইরে বের হন এবং নিজ গোয়াল ঘরের দিকে লক্ষ্য দেয়। এতে তিনি দেখতে পায় আমার বাড়ীর মূল গেটটি খোলা ছিলো। তখন তিনি আমাদেরকে ডাকাডাকি করেন। আমি ঘুম থেকে উঠে দেখতে পাই আমার গোয়াল ঘরের দরজা খোলা ও গরুগুলো নেই। গোয়াল ঘরের দরজার তালাটাও চোরেরা নিয়ে গেছে।
তিনি আরো বলেন স্বপ্ন নিয়ে নিজেকে স্বাবলম্বী করার জন্যে বিদেশী জাতের গরুগুলো কিনেছি। কিন্তু চোরেরা আমার সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিলো। বর্তমান গরুগুলোর বাজার মূল্যে ৫ লক্ষাধিক টাকা হবে। এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, চুরির বিষয়টি শুনেছি। চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.