প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২২, ২:৫৫ পি.এম
রূপসায় ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসায় আল আমিন (৪৭) নামে ৯ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৩ আগস্ট রাতে থানা পুলিশের একটি দল ঢাকার একটি বইয়ের দোকান থেকে রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল আলী খানের ছেলে আল আমিনকে গ্রেফতার করেছে। সে ৩টি চাঁদাবাজি মামলার ৯ বছর সাজাপ্রাপ্ত আসামী। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে ঢাকার একটি বইয়ের দোকানে কর্মরত ছিল। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.