প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২২, ২:৪৮ পি.এম
আ.লীগ-বিএনপির সমাবেশের ডাক, রায়গঞ্জে ১৪৪ ধারা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় উপজেলার তিনটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে উপজেলার ধানগড়া পৌর এলাকা, চান্দাইকোনা ও পাঙ্গাসী ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেন তিনি। এর আগে বুধবার (২৪ আগস্ট) দিনগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল এ আদেশ জারি করেন।
এআদেশ জারির মধ্য দিয়ে এসব এলাকায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের গণজমায়েত, সমাবেশ, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) তৃপ্তি কণা মন্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, তিনটি স্থানে একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ আহ্বান করে।
এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার শঙ্কা থাকায় বুধবার (২৪ আগস্ট) রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের পরিপ্রেক্ষিতে ওইসব স্থানে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক আদেশ জারি করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.