হোম » সারাদেশ » হাইওয়ে পুলিশের অভিযানে ৫২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ট্রাক জব্দ  

হাইওয়ে পুলিশের অভিযানে ৫২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ট্রাক জব্দ  

মোঃ কবির হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ট্রাক জব্দ করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় একটি ট্রাক তল্লাশী করে ওই ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। এসময় ড্রাইভার-হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাচঁপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে কাঁচপুর এলাকায় অবস্থান নেন। এসময় পুলিশ ঢাকাগামী ঢাকা (মেট্রো- ট ২৪-৩৪৪৬) ট্রাককে থামার জন্য  সিগন্যাল দিলে ট্রাকটি রেখেই ড্রাইভার-হেলপার দৌঁড়ে পালিয়ে যান।
ওসি নবীর হোসেন আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!