
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের টাউন কলোনী এলাকায় গত ২০ আগস্ট শনিবার রাতে যুবলীগ নেতা এনামুল মোসলেমিন সোহাগ(৩৬) কে চাকু মারার ঘটনায় ২২ আগস্ট সোমবার রাতে মূর্তজা কাউছার অভি (৩২), মোঃ সাগর (২৯), মোঃ রকি (২৫) ও মোঃ মিঠু (২৬) সহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, আওয়ামী যুবলীগের ঘোষিত ২১ শে আগস্ট এর প্রোগ্রামের জন্য সকলের সহিত যোগাযোগ স্থাপনের জন্য শেরপুর থানাধীন মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের ব্যাবসায়ীক অফিস (শেরপুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের অন্তর্গত টাউন কলোনী সিঙ্গার শোরুম ও আহলে হাদিস মসজিদের পাশে) অফিসে বসে মোবাইল ফোনে নেতাকর্মীদের সাথে কথা বলতে থাকে শহর যুবলীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এনামুল মোসলেমিন সোহাগ। এমতাবস্থায় ২০ আগস্ট রাত ৯ টার দিকে হঠাৎ করে অফিসের সামনে ৮/৯টি মোটর সাইকেল নিয়ে বারোদুয়ারীপাড়া মৃত হোসাইন কাউছার ফুয়াদ ছেলে মূর্তজা কাউছার অভি, শেরুয়া বটতলা গ্রামের রফিকুল ইসলাম ছেলে মোঃ সাগর, খোন্দকারপাড়ার মোঃ তারা (কমিশনার) এর ছেলে মোঃ রকি, মোঃ ইব্রাহীম হোসেনের ছেলে মোঃ মিঠু সহ অজ্ঞাতনামা ১৪/১৫ এসে দাড়ায়।
উক্ত অফিসের পাশে জুয়েল রানার ব্যাবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে যাওয়ার জন্য মোটর সাইকেলে উঠলে ১নং বিবাদী তাকে জিজ্ঞাসা করে অফিসে কে কে আছে? জাহাঙ্গীর আর সোহাগ আছে কি না? জুয়েল রানা বলে জাহাঙ্গীর বাসায় গেছে। অফিসে সোহাগ আর বাপ্পি আছে। পরে তারা অফিসের ভিতরে প্রবেশ করে কোন কিছু বোঝার আগেই মারপিট শুরু করে। পরে অজ্ঞাতনামা ১৪/১৫ জন অফিসের মধ্যে থেকে সোহাগকে টেনে হেচড়ে বাহিরে নিয়ে আসলে মূর্তজা কাউছার অভি হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করলে সে তার চাকু বাম হাত দিয়ে চেপে ধরে। সোহাগকে রক্ষার জন্য শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাপ্পি এগিয়ে আসলে তাকেও মারতে থাকে।
এবং সোহাগকে আবারো চাকু দিয়ে এলোপাথারীভাবে পায়ের উরুতে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় ২২ আগস্ট সোমবার রাতে এনামুল মোসলেমিন সোহাগ বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, যুবলীগ নেতাকে চাকু মারার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। খুব দ্রুত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান