প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২২, ১:২২ পি.এম
বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

বোরহানউদ্দিন ( ভোলা) সংবাদদাতাঃ ভোলার বোরহাউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় মোঃ মহিন মীর (২৭) নামে এক যুবকের মত্যু হয়েছে ৷ রবিবার বিকালে উপজেলার সাচড়া ইউনিয়নের বাথান বাড়ী গ্রামের আকবর ভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে ৷ নিহত মোঃ মহিন একই গ্রামের হাবিবুল্লাহ মীরের ছেলে ৷
পরিবার সূত্র জানায়, রবিবার বিকালে মহিন তাদের নিজস্ব জমিতে গেলে প্রতিপক্ষ, মোঃ শামসুল হক মীরের সাথে কথা কাটাকাটি হয় ৷ তাকে একা পেয়ে শামসুল হক মীরের বেয়াই ইউসুব মীর, ছেলে মোরশেদ মীর ও নূরউদ্দিনসহ ৮-১০ অতর্কিত হামলা চালায়।তাদের হামলায় গুরুতর আহত হন মহিন। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য আসলে তাদের উপরও হামলা চালায় ৷ এসময় তার ছোট ভাই মোঃ নাজিমুদ্দিন, আবু ছায়েদ ও তার মা গুরুত্বর আহত হন ৷ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায় ৷
সকলের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাদেরকে বরিশাল রেফার করে ৷ রবিবার দিবাগত রাত ২ টায় আহতদের মধ্যে মহিনের মৃত্যু হয় ৷ পরিবারের বাকি আহত সদস্যরা সেখানে ভর্তি আছে ৷ তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম ৷
এবিষয়ে সাচড়া ইউনিয়েনর চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা জানান, বিষয়টা শুনেছি ৷ অসুস্থ থাকায় আমি এখন ঢাকায় চিকিৎসাধীন আছি ৷ বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মহিনদের ও শামসল হক মীরের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলছে ৷
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.