প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২২, ১০:৫৪ এ.এম
ভৈরবে মিনি ট্রাকে ৪৫কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

এম.আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ভৈরবে মিনি ট্রাকে মাছের ড্রাম থেকে ৪৫ কেজি গাঁজা‘সহ ১মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ রবিবার আনুমানিক সাড়ে তিনটার দিকে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ অফিসার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) ও এডি মো: আক্কাস আলীর নেতৃত্বে শহরের ভৈরবপুর উত্তরপাড়ায় মেঘনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ হাসান মিয়াকে (১৯) আটক করে।
আটককৃত মাদক কারবারি হাসান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামের মোঃ বরকত মিয়ার ছেলে। র্যাব ভৈরব ক্যাম্পের এডি মোঃ আক্কাস আলী জানান, আজ রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মেঘনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে মিনি ট্রাক থেকে ৪৫ (পয়তাল্লিশ) গাঁজা ও ২৪টি মাছ রাখার ড্রাম জব্দসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.