
এম আর ওয়াসিম ভৈরব ( কিশোরগন্জ) প্রতিনিধিঃ ভৈরব থানায় জব্দকৃত গাড়ী গোপনে বিক্রি করার অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ায় পুলিশের এসআই আবুসাঈদকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।আজ রোববার এবিষয়ে ভৈরব থানায় কিশোরগন্জ পুলিশ সুপার কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি থানা পুলিশ স্বীকার করেন। তদন্তে প্রমানিত হয় এসআই আবুসাঈদ থানায় জব্দকৃত ৫ টি প্রাইভেট কার ও ৪ টি সিএসজি গোপনে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়।
গত ২৩ মে ” ভৈরব থানায় জব্দ গাড়ী গোপনে বিক্রির অভিযোগ ” এবিষয়ে একটি নিউজ প্রকাশিত হয়। নিউজে বলা হয়েছিল থানার মালখানার দায়িত্বে থাকা এসআই আবুসাঈদ গোপনে ১৪ টি জব্দ গাড়ী বিক্রি করে ৮/১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনায় আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা জড়িত রয়েছে। নিউজ প্রকাশের পর তখন পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়। যুগান্তরে খবরটি দেখে কিশোরগন্জের তৎকালীন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ ( বিপিএম/বার) বিষয়টি তদন্ত করতে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। এছাড়া বিষয়টি পুলিশের ঢাকা রেন্জের ডিআইজি অফিস থেকে পৃথকভাবে তদন্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ গোলাম মোস্তফা এই প্রতিনিধির নিকট বিষয়টি স্বীকার করে বলেন, তাকে পুলিশ সুপার ক্লোজড করেছেন তবে কি কারনে করেছেন তা আমি বলতে পারবনা। কিশোরগন্জের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদকে এবিষয়ে জানতে তার মোবাইলে বার বার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। পরে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে মোবাইলে ফোন করলে তিনিও ফোন রিসিভ করেননি।
ঢাকা রেন্জের অতিরিক্ত ডিআইজি ও সাবেক কিশোরগন্জের পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ মোবাইলে জানান, এবিষয়টি অনেক আগেই তদন্ত হয়েছে এবং তদন্ত রিপোর্ট ঢাকা রেন্জ অফিসে পাঠানো হয়। এখন এসআই আবুসাঈদ ক্লোজ হলে তাকে নব যোগদানকৃত পুলিশ সুপার ক্লোজড করেছে। বিষয়টি এখন আমি জানিনা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান