প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২২, ১০:০১ এ.এম
খুলনায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি: খুলনার কয়রায় মোটরসাইকেল চাপায় রিফাত হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাকসা চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের মঈন আলী সরদারের ছেলে এবং নাকসা পুর্বপাড়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের হেফজ শাখার ছাত্র।
স্থানীয়রা জানান, ছোট্ট বাচ্চাটি মাদ্রাসা থেকে পড়ে যোহরের নামাজ শেষে দুপুরের খাবার খেতে বাড়ি আসছিলো বাড়িতে ফেরার পথে উপজেলার আমাদী বাজার থেকে আস চাঁদখালীগামী একটি মোটরসাইকেল পিছন থেকে তার শরীরের ওপর তুলে দেই। এসময় তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
কয়রা থানার ওসি এ.বি.এম.এস দোহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পিতা-মাতা মামলা করতে রাজি নয়। তাই ময়নাতদন্ত না করার জন্য ডিসি স্যারের কাছে আবেদন পাঠিয়েছে। অনুমতি পেলে নিহতের দাফনের সম্পন্ন হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.