হোম » সারাদেশ » বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা 

বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা 

মোঃহাসান আলী, বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭২ হাজার  টাকা জরিমানা করা হয়।  (২০ আগস্ট) শনিবার ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গি চৌরাস্তা  বাজার এবং বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী। জানা যায়, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে  উপজেলার বালিয়াডাঙ্গি চৌরাস্তা বাজার মোখলেসুর ডিম  ঘর কে ১ হাজার টাকা, আবুল হোসেন ডিমঘর কে ১ হাজার টাকা, আনিসুর ষ্টোরকে ১৫ হাজার টাকা, কালমেঘ বাজার মেসার্স সিফাত ট্রেডার্স কে ৫ হাজার টাকা, বালিয়াডাঙ্গী বাজার (সার ব্যবসায়ী) মেসার্স আবিদ ট্রেডার্স কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই দিন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!