প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২২, ৬:৫৩ পি.এম
হাতীবান্ধায় তিস্তার নদীর চর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয় এলাকাবাসীর সুত্রে জানাগেছে, উপজেলা গড্ডিমারী ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের সীমান্তে সুতিঘাট চর এলাকায় বুধবার সকালে একটি লাশ চরে পরে থাকতে দেখে স্থানীয় জেলেরা। পরে স্থানীয় লোকজন লাশের কাছে গিয়ে লাশটি সনাক্তের চেষ্টা করেন। কিন্তু কেউ লাশটি চিনতে পারেনি। তখন স্থানীয় লোকজন হাতীবান্ধা থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.