প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২২, ৬:২৬ পি.এম
চকরিয়া প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া প্রেস ক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ১৭ই আগষ্ট (বুধবার)বিকাল ৩টায় প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন,চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিছবাউল হক,এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ একে এম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরওয়ার আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(বিদিশা) শামসুল আলম, বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ,বক্তব্য রাখেন , চকরিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ,বক্তব্য রাখেন বশির আল মামুন । এসময় বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধুর পালাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.