প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২২, ৬:২৪ অপরাহ্ণ
লালমনিরহাটে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বিএনপি-জামায়াত অশুভ জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি সিরাজুল হক, নজরুল হক পাটোয়ারী ভোলা, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, সাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপনসহ আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।
উল্লেখ্য যে, ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.