
এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা সদর আশ্রাফ পার্টি সেন্টারে উপজেলা বিএনপি’র আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদারের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হাসিনা বেগম,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো.জাহাঙ্গীর হোসাইন ফরাজী,মো.হারুন অর রশিদ মুন্সি,মো.আনোয়ার হোসেন সিকদার,সদস্য মো.আহসানউল্লাহ পিন্টু,আসাদুজ্জামান মনির,আমিনুল ইসলাম খোকন,উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস্,সদস্য সচিব গাজী আতাউর রহমান,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো.রফিকুল ইসলাম,সদস্য সচিব মো.ইলিয়াস হোসেন সিকদার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.আবুল বাশার মোকলেস প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন,উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো.আবুল কালাম আজাদ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২