প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২২, ৪:১৯ পি.এম
হাতীবান্ধায় দোকানের টিন ভেঙ্গে চুরি

আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভাটিয়ার বাজারে রোববার গভীর রাতে রমিচ আলীর বিকাশ ও মুদি দোকানে চুরি হয়েছে। জানাগেছে, ১৫ আগস্ট রবিবার প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যায়। গভির রাতে দূর্বৃত্তরা
দোকানের পিছনের টিন ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
দোকান মালিক রমিচ আলীর বলেন, ‘দোকানের ভেতর মহাজনের নগদ ৫০ হাজার টাকা রেখে বাড়িতে যাই। সোমবার (১৫ আগস্ট) সকালে বাজারে দোকান খুলতে এসে দেখি আমার দোকানে পিছনের টিন ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।
ডাউয়াবাড়ী ইউনিয়নে ৫নং ওয়ার্ড এর মেম্বার মাহাবুবার রহমান মাহাবুব জানান,নৈশ্যপ্রহরী না থাকায় এর আগে আরো ৬/৭ বার চুরি হয়। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, চুরির বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.