হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় শহীদ জাফর স্মরণে জাগরণী ক্লাবের শোক দিবস পালিত

আলফাডাঙ্গায় শহীদ জাফর স্মরণে জাগরণী ক্লাবের শোক দিবস পালিত

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে শহীদ জাফর স্মরণে জাগরণী ক্লাবের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) গোপালপুর বাজারে শহীদ জাফর স্মরণে জাগরণী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাকের সার্বিক তত্ত্বাবধানে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিশিষ্ট সমাজসেবক জনতা ব্যংকের সাবেক সিবিএ নেতা বীর মুক্তিযোদ্ধা খান আজিজুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ মামুন আলীর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, গোপালপুর ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর, সাবেক ছাত্রলীগ নেতা খান শাহাবাদ আলী ও জাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট কালরাতে শহীদ সকলের আত্মার প্রশান্তি চেয়ে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, গোপালপুর মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!