প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২২, ২:৩০ পি.এম
লালমনিরহাটে কর্মহীন মানুষের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মানবিক যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ড. তানভীর ফেরদৌস সাঈদ এর পক্ষ থেকে দোয়া মাহফিল ও কর্মহীন মানুষের মাঝে রিক্সা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টায় লালমনিরহাট পৌরসভার সিটি কলেজ মাঠে এ রিক্সা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রিক্সা বিতরণ করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এ সময় লালমনিরহাট জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.