প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২২, ৭:৩৮ পি.এম
ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় কুবি বিএনসিসি

সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় বরাবরের মতোই ভর্তিচ্ছুদের সহযোগিতায় শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুবি প্লাটুনের ক্যাডেটবৃন্দ। শনিবার (১৩ আগস্ট) গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিএনসিসির শৃঙ্খলিত প্রায় অর্ধশত ক্যাডেট শৃঙ্খলার এই দায়িত্ব পালন করেন।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, বিএনসিসির সদস্যরা ভর্তি পরীক্ষাকালীন সময়ে শৃঙ্খলার সাথে সুন্দরভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে খাকি ড্রেস পরিহিত একদল সুশৃঙ্খল সদস্যকে ভর্তিচ্ছুদের সহযোগিতা করতে দেখা গিয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যথাসময়ে সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও প্রাথমিক নির্দেশনা দেয়াসহ পরীক্ষা কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেছেন বিএনসিসি ক্যাডেটরা। এছাড়াও রাস্তার জ্যাম রোধে বিএনসিসি সদস্যরা ট্রাফিকের কাজ করতেও দেখা যায়।
এ বিষয়ে কুবি বিএনসিসি প্লাটনের ক্যাডেট আন্ডার অফিসার হাসানুর রহমান বলেছেন, পরীক্ষাকালে শৃঙ্খলা রক্ষায় ৪০ জন ক্যাডেট কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ৪ টি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।ক্যাম্পাসের বাহিরেও ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে কোটবাড়ি ট্রাফিক পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিন মোড় ট্রাফিক পয়েন্টসহ আরো বেশ কয়েকটি ট্রাফিক পয়েন্টে ক্যাডেটরা নিয়জিত ছিলেন।
উল্লেখ্য, এবারের গুচ্ছ পদ্ধতিতে ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.