প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২২, ৬:৫৫ পি.এম
বগুড়া ও সিলেটে প্রফেশনাল কোর্সের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

রায়হানুল ইসলাম: গতকাল প্রফেশনাল ইউনিভার্সিটির চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট এর অধীনে বগুড়ার বাদুরতলা বালিকা উচ্চ বিদ্যালয় ও সিলেটে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রফেশনাল ইউনিভার্সিটি এর অধীনে পরিচালিত পরীক্ষা পরিদর্শন করেন পরীক্ষা পরিদর্শক অফিসার হারুন উর রশিদ। চারুকলা ডিপ্লোমা ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালক সোহেল মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে সহ-পরিচালক ফারজিন আক্তার জেরিন , অধ্যক্ষ ভোলানাথ, উপাধ্যক্ষ আল মাহমুদ, আব্দুল হামিদ সিলেট, মিতা, শেফালী, মাহী, নুপুর, রুবেল, খোরশেদ আলম, , তিথি, রুবেল, বাবু, নুর প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব মেধা সম্পদ সংস্থা (wipo) এই কোর্সের শিক্ষার্থীদের প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, শিল্প ও সংস্কৃতি/ চারুকলা /প্রতিবন্ধী স্কুল/ শারীরিক ও ক্রীড়া/ গ্রন্থাগার শিক্ষক পদ ও অন্যান্য পদে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পরীক্ষকরা জানিয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.