হোম » সারাদেশ » বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ির জায়গা দখলের চেষ্টা পুলিশ কর্তৃক হাসুয়া ও লাঠিশোটা উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ির জায়গা দখলের চেষ্টা পুলিশ কর্তৃক হাসুয়া ও লাঠিশোটা উদ্ধার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ির জায়গা দখল নিয়ে বিরোধ, ঘটনাস্থল থেকে লাঠি-শোটা ও ২টি হাসুয়া ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১টায় পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ভূরঘাটা গ্রামে। জানা যায়, নাটমরিচাই কালিপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার এর ছেলে আমিরুল  ইসলাম এর ক্রয়কৃত ১৩ শতক জায়গা দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন। কিন্তু ভূরঘাটা গ্রামের মৃত হবিবর রহমান এর ছেলে তায়েব আলী  উক্ত জায়গায় অবস্থিত একটি ইটের তৈরী কক্ষে দরজা জানালা লাগিয়ে দখল করার চেষ্টা করলে, প্রতিপক্ষরা বিষয়টি থানায় খবর দিলে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে ২টি হাসুয়া, লাঠি-শোটা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে আমিরুল ইসলাম বলেন, আমার পিতা জীবিত থাকা অবস্থায় ১৩ শতক জমি ক্রয় করে। যাহার দলিলপত্রাদি সহ যাবতীয় কাগজপত্র আমাদের নামে রয়েছে।  কিন্তু প্রতিপক্ষ বিএনপি নেতা ২০/২৫ জন লোক ভাড়া করে নিয়ে এসে জোরপূর্বক ভাবে দখল করছে। এব্যাপারে ব্যবসায়ী তায়েব আলী মুঠোফোনে বলেন, আমার জায়গায় অবস্থিত একটি কক্ষের দরজা জানালা লাগাতে গেলে থানা পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন,  বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের বিষয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে ২টি হাসুয়া ও লাঠি-শোটা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!