হোম » সারাদেশ » আইচি মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

আইচি মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান

এম. হিরন প্রধান : আইচি মেডিকেল কলেজের (৮ম ব্যাচে) এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বনশ্রী, আমুলিয়া, মেন্দিপুরে অবস্থিত আইচি মেডিকেল কলেজে এর ২০২১-২২ সেশনে ৮ম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতি বার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় হাসপাতালের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ লায়লা মেহজাবিন বানুর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন আইচি মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ নুরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, মেনেজিং ডিরেক্টর ডাঃ নুরুজ্জুহা।

প্রধান অতিথি কলেজের চেয়ারম্যান ডাঃ নুরুজ্জামান বলেন, নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চিকিৎসকরা দেশের প্রথম সারির নাগরিক, তাই শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার ব্যবহারে বিশেষ লক্ষ্য রেখে ভবিষ্যতে সুদক্ষ চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় নিতে হবে। সফলতার মাধ্যমে এ মেডিকেল কলেজের সুনাম বৃদ্ধি করতে হবে তোমাদের। আইচি মেডিকেল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে কলেজের মেনেজিং ডিরেক্টর ডাঃ নুরুজ্জুহা, নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। প্রিন্সিপাল প্রফেসর ডাঃ লায়লা মেহজাবিন বানু নবাগত শিক্ষার্থীদের এমবিবিএস কোর্স কারিকুলাম ব্যাখ্যা করেন। নবীন বরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। নবীন ছাত্র-ছাত্রীদের মাঝে বিশেষ উপহার প্রধান করা হয়।

অনুষ্ঠারে দ্বীতয়ি র্পবে আইচি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন বরন অনুষ্ঠানে কলেজর বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, নবীন ছাত্র-ছাত্রী ও অন্যান্য ব্যাচের ছাত্র-ছাত্রী সহ কমকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, মোঃ জাহিদ। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন, ৬ষ্ঠ ব্যাচের ছাত্রী নাঈমা সুলতানা ও ইকরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!