
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে রাসায়নিক সার ও কীটনাশক বিক্রি করায় পোরশা মেসার্স নুরুল ইসলাম এন্ড সন্স ৫ হাজার ও শিশা বাজারের লতিফ ট্রেডার্স সরকারি মূল্য তালিকা জন সম্মুখে না টাঙ্গানোর দায়ে ২হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পোরশা উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট জাকির হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। উপ-সহকারী কৃষি অফিসার আঃ হাই ,পোরশা থানা এএসআই লাবলু।
এদিকে গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন সার দোকানে গিয়ে বস্তা প্রতি ১হাজার ৫শ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে। খুচরো সার ব্যবসায়ীরা ডিলারদের থেকে ১হাজার ৩শ ৫০ টাকা দরে প্রতি বস্তা ক্রয় করে বেশি দামে বিক্রি করতে বাধ্য হয়েছে। এজন্য খুচরা বিক্রেতারা ডিলারদের দায়ী করেছেন। পোরশা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ও কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, যারা সাধারণ কৃষকের কাছে বেশি দামে সার বিক্রি করবে তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়েরের অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২