
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯টি মাদক মামলার আসমী বিপ্লব হোসাইন সরদার (৩৯)কে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ। বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে গত বুধবার (১০ই আগস্ট) বিকাল সাড়ে ৩টার সময় শাজাহানপুর থানার জাহাঙ্গীরাবাদ সেনানিবাস মেইন গেটের উত্তর পাশে মোশারফ মার্কেট এর সামনে ঢাকা টু রংপুরগামী মহাসড়কের পাকা রাস্তার পাশে হইতে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শাজাহানপুর থানার বয়ারাদিঘী গ্রামের মৃত্যু আমেদালী সরদারের ছেলে ৯টি মাদক মামলার আসমী মোঃ বিপ্লব হোসাইন সরদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।