
রায়হান আলীঃ উল্লাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সোমবার উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা ও মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এরআগে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে প্রশাসন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী