
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ উপজেলা মুক্তমঞ্চে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২