হোম » সারাদেশ » সিরাজগঞ্জে চোরাই গরুসহ আটক ৪

সিরাজগঞ্জে চোরাই গরুসহ আটক ৪

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে চুরি করা গরু পিকআপে করে নিয়ে যাওয়ার সময় গরুসহ ৪ চোরকে আটক করেছে পুলিশ। এসময় একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলো, বগুড়ার শাজাহানপুরের চন্ডিবর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম (৩৬), সিরাজগঞ্জের রায়গঞ্জের রামকৃষ্ণপুর কোদলা গ্রামের মৃত সোনা মন্ডলের ছেলে আক্তার মন্ডল (৫০), সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ফরিদুল শেখের ছেলে সবুজ শেখ (২৮) ও টাঙ্গাইলের তেজপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সাদেকুল ইসলাম (৪৫)।
রবিবার (৭ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, শনিবার (৬ আগষ্ট) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল-চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৪টি গরুসহ ৪ চোরকে আটক করা হয়েছে। ওসি মোসাদ্দেক হোসেন জানান,  নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কে রাতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা চোররা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ দ্রুত গিয়ে তাদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৪টি গরু ও একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঢাকা নেওয়ার জন্য বগুড়া থেকে গরুগুলো পিকআপে তোলেন তাঁরা। এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!