
ময়মনসিংহের ভালুকা থেকেঃ- ময়মনসিংহের ভালুকায় ইকো পার্ক বন্ধের দাবিতে ও বাপ দাদার ভিটা-মাটি রক্ষায় ঝাড়ু মিছিল নিয়ে বিক্ষোভ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।এতে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভুগান্তিতে পরে যাত্রীরা।বিকেলে উপজেলার হবিরবাড়ীর কয়েকটি গ্রামের হাজার হাজার নারী পুরুষ ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ করে সিডষ্টোর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।হবিরবাড়ী ইউনিয়নের ১হাজার ৭১ একর জমি নিয়ে একটি ইকো পার্ক নির্মানের প্রস্তাব দিয়েছে স্থানীয় বন বিভাগ।প্রস্তাবিত ইকোপার্কের ভিতরে কয়েক হাজার মানুষের বসতবাড়ি রয়েছে।তাই ওই প্রস্তাবিত ইকো পার্কের কার্যক্রম বন্ধের দাবিতে তারা বিক্ষোভ এ মিছিল করেছে স্থানীয় জনগণ।