হোম » সারাদেশ » সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে গ্রেফতার ৬ পাচারকারী, উদ্ধার ৩ নারী

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে গ্রেফতার ৬ পাচারকারী, উদ্ধার ৩ নারী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া (মসজিদ রোড) এলাকায় হতে পার্শ্ববর্তী দেশে পাচারকালে ০১ পুরুষ ও ০৫ মহিলা নারী-পাচারকারীকে আটক করে র‍্যাব-১১ উদ্ধার করা হয় পাচারকালে পালিয়ে আসা ০১ জন সহ ০৩ নারী। শুক্রবার (৫ আগষ্ট ) দুপুরে র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল পিএসসি তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন- ঝুমা আক্তার (২৮), শারমিন আক্তার (২৯), রিনা (৩৫), শাহজামাল (৪০), রাবেয়া আক্তার (২৭) ও কমলি খাতুন সিমা (৩২)।

গতকাল ০৪ আগস্ট  বিকাল এক নারী সশরীরে র‌্যাব-১১, ব্যাটালিয়ন সদর দপ্তরে হাজির হয়ে লিখিতভাবে অভিযোগ করে যে, একদল মানব পাচারকারী সদস্য তাকে বিউটি পার্লারে কাজ যোগাড় করে দেয়ার কথা বলে যশোর বেনাপোল বর্ডারে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে পার্শবর্তী দেশে কাঁটাতারের বেড়া অতিক্রম করে যাওয়ার জন্য বললে তিনি বুঝতে পারে যে তাকে পার্শ্ববর্তী দেশে পাচার করা হচ্ছে। তিনি যেতে রাজি না হলে পাচারকারীরা তাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে সে কৌশলে পালিয়ে আসে এবং পরবর্তীতে তিনি বাসে করে যশোর থেকে নারায়ণগঞ্জ আসে।

ভিকটিম এর নিকট হতে এরুপ লিখিত অভিযোগ প্রাপ্তি স্বাপেক্ষের‌্যাব-১১ এর একটি চৌকশ আভিযানিক দল ভিকটিমের দেয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া (মসজিদ রোড) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ জন নারী ও ০১ জন পুরুষ (নারী পাচারকারী সদস্যকে) গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ভিকটিমের ডেবিট কার্ড ও  টাকা রাখার ব্যাগ উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকালে আরো ০২ জন নারী ভিকটিমকে উদ্ধার করা হয় যাদের মধ্যে ০১ জন অপ্রাপ্ত বয়স্ক। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদেরকেও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য পাচারকারী চক্রটি নিয়ে আসে এবং এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক নারীকে ০৪ আগস্ট রাতেই পার্শ্ববর্তী দেশে পাচার করার পরিকল্পনা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ মামলা রুজু ও আসামীগণকে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!