হোম » সারাদেশ » আদমদীঘিতে চোর চক্রের ৪ সদস্য আটক, ১টি মোটরসাইকেল উদ্ধার

আদমদীঘিতে চোর চক্রের ৪ সদস্য আটক, ১টি মোটরসাইকেল উদ্ধার

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থেকে চুরি হওয়া ১টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্যকে আটক করে আদমদীঘি থানা পুলিশ। গত ৩১ জুলাই রাতে আদমদীঘি উপজেলার আদমদীঘির কদমা গ্রামের শাহজাহান আলীর বাড়ি থেকে একটি লাল রং এর ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল ও একটি বাটন ফোন চুরি হয়। পরের দিন ১লা আগস্ট আদমদীঘি থানায় একটি এজাহার করেন। এজাহারের প্রেক্ষিতে মোটরসাইকেল চুরি হওয়ার ৬দিনের মধ্যে শুক্রবার ৫আগস্ট সকালে চোরাই মোটর সাইকেল ও মোবাইল উদ্ধারসহ চোরের ৪জন সদস্যকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার সদর থানার চকরামপুর মধ্যপাড়া গ্রামের আকাব আলী মন্ডলের ছেলে মিলন মন্ডল(২৭), বগুড়া জেলার সদর থানার ধরমপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল মতিন(২৪), নওগাঁ জেলার সদর থানার শিমুলিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেন(২৩) ও কাঁঠালতলী বনারপাড়া গ্রামের সোহেল কিনার ছেলে ইউনুছ মন্ডল (২৩)। আদমদীঘি থানার এস আই প্রদীপ কুমার বলেন, গত ৩১ তারিখ রাতে আদমদীঘি উপজেলার কদমা গ্রামের শাহজাহান আলী বাড়ি থেকে একটি মোটর সাইকেল ও বাটন ফোন চুরি হয়। এ ঘটনায় শাহজাহান আলী থানায় একটি এজাহার দায়ের করেন।

বাদীর এজাহারের আলোকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫আগস্ট ভোর ৫টায় আব্দুল মতিন ও ইউনুছ মন্ডলকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে আটক করা হয় এবং তাদের দেওয়া তথ্য সকাল ০৬:১০ মিনিটে নওগাঁ শিমুলিয়া এলাকা থেকে রিয়াদ হাসান ও সকাল ৮:৪০ মিনিটে নওগাঁ জেলার চকরামপুর মধ্যপাড়া এলাকা থেকে মিলন মন্ডলকে আটক করা হয়। আটককৃতদের শুক্রবার দুপুরে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!