প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২২, ১:৫২ এ.এম
নিখোঁজ শিক্ষকের লাশ নদীতে ভেসে উঠলো

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন নদী পার হতে গিয়ে তৈলক্ষ্য বর্মণ বয়স (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিখোঁজ হয়। সেই শিক্ষকের লাশ নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পর বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে নিখোঁজের স্থান হতে ৮ কিলোমিটার দূরে টাঙ্গন নদীর কাজির ঘাট থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
তৈলক্ষ্য বর্মণ দক্ষিণ বঠিনা ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই এলাকার ঘুরবসু বর্মণের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, সকালে রংপুর থেকে আসা ডুবুরি দল নিখোঁজ হওয়া শিক্ষককে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। উদ্ধার অভিযান চলাকালীন দুপুরে ঘটনার স্থান থেকে ৮ কিলোমিটার দূরে কাজিঘাট এলাকায় টাঙ্গন নদীর পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকে ঐ শিক্ষকের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
উল্লেখ্য, ওই স্কুল শিক্ষক বুধবার (০৩ আগস্ট) স্কুল ছুটির পরে তাড়াহুড়া করে বাড়ি ফেরার সময় তিনি নদী সাঁতরে পার হতে গেলে নদীর পানিতে নিখোঁজ হন। এরপর ঠাকুরগাঁওয়ের ফায়ার সার্ভিসের একটি টিম অনেকক্ষণ খোঁজাখুজি করে। কিন্তু স্কুল শিক্ষকের সন্ধান পাইনি। জেলায় কোন ডুবুরি দল না থাকায় রাতেই রংপুরের ডুবুরি দলকে খবর দেয়। রংপুরের ডুবুরি দল বৃহস্পতিবার সকালে ভালোভাবে খোঁজার জন্য আসে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.