প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১০:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২২, ১:৪০ এ.এম
বগুড়ার কাহালুর দূর্গাপুরে অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি মহিলা আহত

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হারলতা গ্রামের আহম্মাদ আলীর পুত্র আব্দুল কুদ্দুস এর বসতবাড়ীর ১টি ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে আগুন নিভাতে গিয়ে আব্দুল কুদ্দুসের স্ত্রী নিলুফা বিবি (৩৭) এর মুখ মন্ডল সহ শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রতিবেশি লোকজন জানান, বিদ্যুৎতের শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী প্রায় ৩ শত জনসাধারণ আন্তরিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে ফলে আশেপাশের বাড়ী ঘর বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত আব্দুল কুদ্দুস জানান, আগুন লেগে তার নগদ ৭০ হাজার টাকা ঘরে থাকা ফ্রিজ,টিভি,সোনা, চাল সহ অন্যান্য আসবার পত্র পুড়ে গেছে। যার আনুমানিক মূর্য প্রায় ৪ লক্ষ টাকা। দূর্গাপুর ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য খোকন প্রাং জানান, ক্ষতিগ্রস্ত আব্দুল কুদ্দুস দূর্গাপুর বাজার পাহারা দেন, অগ্নিকান্ডে তার পরনের কাপড় ব্যতিত সব কিছু পুড়ে গেছে। এ ঘটনায় অগ্নিকান্ডের ঘটনাস্থলে যান কাহালু উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী মাইশা মাছুমা। এ ব্যাপারে কাহালু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল জব্বার এর সাথে কথা বলা হলে তিনি জানান,ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.