প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২২, ১:৪২ এ.এম
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১,০৫,০০০ হাজার টাকা জরিমানা

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে (১,০৫,০০০) এক লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। (৪ আগস্ট) বৃহস্পতিবার ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার মেসার্স মোশারফ ট্রেডার্সকে ৫ হাজার , মেসার্স শাহ আলম ট্রেডার্সকে ৪০ হাজার, মেসার্স রহমান এন্ড সন্সকে ৫০,০০০ বালিয়াডাঙ্গী ডাঙ্গী বাজার সেবা ফার্মেসিকে ১০হাজার, টাকা জরিমানা করা হয়।
ওই দিন বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.